আমাজনে গল্প-উপন্যাস লেখার সুযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিগগিরই অনলাইন রিটেইলার আমাজনে গল্প ও উপন্যাসের জনপ্রিয় কাল্পনিক চরিত্রগুলো নিয়ে লিখতে পারবেন ভক্তরাও। ‘ফ্যান ফিকশন’ নামের এ ধরনের সাহিত্য বা বই অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশের সুযোগ দেবে অনলাইন রিটেইলার আমাজন।
সম্প্রতি ফ্যান ফিকশন প্রকাশের জন্য ‘কিন্ডল ওয়ার্ল্ডস’ নামের একটি নতুন প্রকাশনাসংশ্লিষ্ট প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
আপাতত কিন্ডল ই-বুক রিডারের জন্য ফ্যান ফিকশন লেখার সুবিধাটি শুধু যুক্তরাষ্ট্রে চালু হচ্ছে।
১০ হাজার শব্দের বেশি লেখাগুলো বিক্রি হলে সেখান থেকে ৩৫ শতাংশ রয়্যালটি পাবেন লেখক। এ ধরনের কাজে মূল বইয়ের লেখকদের সঙ্গেও চুক্তি করছে আমাজন।