আমাজনের থ্রিডি ফায়ার স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেফ বেজস আমাজনের প্রথম স্মার্টফোনের ব্যবহার দেখাচ্ছেন
জেফ বেজস আমাজনের প্রথম স্মার্টফোনের ব্যবহার দেখাচ্ছেন

অবশেষে বিশ্বখ্যাত ই-কমার্স ওয়েবসাইট আমাজন নতুন স্মার্টফোনের ঘোষণা দিয়েছে। গত বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে স্মার্টফোনের ঘোষণা দেন আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস।ফায়ার নামের ৪.৭ ইঞ্চি পর্দার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম-চালিত এ স্মার্টফোন নিয়ে নানা ধরনের খবর ছড়াচ্ছিল প্রযুক্তিবাজারে।স্মার্টফোনটিতে থাকছে প্যারালাক্স ইফেেক্টর ইউজার ইন্টারফেস। ডাইনামিক পারসপেক্টিভ নামের এ প্রযুক্তির মাধ্যমে ফোনের পর্দায় থ্রিডির মতো ছবি দেখা যাবে। এ ছাড়া নতুন এ স্মার্টফোনে আছে উন্নত পর্দা, ২.২ গিগাহার্টজ প্রসেসর, দুই গিগাবাইট র৵াম, ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ইত্যাদি। থাকছে স্টেরিও স্পিকার এবং বিশেষ ক্যামেরা বোতাম। আমাজনের অ্যাপ স্টোরের পাশাপাশি অ্যান্ড্রয়েড অ্যাপও ব্যবহার করা যাবে এতে৷
এ স্মার্টফোন ব্যবহারকারীরা বিনা মূল্যে ক্লাউড স্টোরেজে ইচ্ছামতো ছবি সংরক্ষণ করতে পারবেন। এ ছাড়া পাবেন ১০ লাখের বেশি বিনা মূল্যে গান শোনার সুবিধা। থাকছে ফায়ারফ্লাই নামে বিশেষ এক সুবিধা, যা ফোনের ক্যামেরা ব্যবহার করে কোনো বস্তু বা টিভি অনুষ্ঠান শনাক্ত করতে পারবে এবং সে অনুযায়ী তথ্য ব্যবহারকারীর কাছেও পৌঁছাতে পারবে। প্রথমবারের মতো স্মার্টফোন বাজারে আনার ব্যাপারে আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস বলেন, গ্রাহকদের জন্যই আমাজন এ স্মার্টফোন বাজারে নিয়ে আসছে। এর মাধ্যমে হাতের মুঠোয় পাওয়া যাবে প্রয়োজনীয় সবকিছুই। এ ছাড়া এই ফোনে আমাজন অ্যাপ স্টোরের সব অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে।
আগামী মাস থেকেই পাওয়া যাবে নতুন এ স্মার্টফোন। যুক্তরাষ্ট্রে দুই বছরের চুক্তিসহ নতুন এ স্মার্টফোনের ৩২ ও ৬৪ গিগাবাইট সংস্করণের দাম পড়বে ১৯৯ এবং ২৯৯ ডলার। —বিবিসি অবলম্বনে কাজী আলম