আমাজনের নতুন ই-বুক রিডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটে কেনাবেচার জনপ্রিয় ওয়েবসাইট আমাজনের ইলেকট্রনিক বই পড়ার যন্ত্র (ই-রিডার) কিন্ডলের নতুন সংস্করণ বাজারে আসছে। কিন্ডল ডিএক্স নামের নতুন এ সংস্করণটি চলতি মাসের মাঝামাঝি থেকেই বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বড় পর্দার এ কিন্ডল ডিএক্সের আন্তর্জাতিক সংস্করণ বের করা হচ্ছে। ইতিমধ্যে বিশ্বের প্রায় ১০০টি দেশের ক্রেতারা ইন্টারনেটের মাধ্যমে নতুন কিন্ডল কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।নয় দশমিক সাত ইঞ্চি পর্দার নতুন কিন্ডলের দাম ৪৮৯ ডলার। নতুন কিন্ডলে নানা সুবিধার সঙ্গে যুক্ত হয়েছে সারা বিশ্বের যেকোনো জায়গা থেকে তারহীন ইন্টারনেটের মাধ্যমে ই-বুক নামিয়ে নেওয়ার (ডাউনলোড) সুবিধা। এছাড়াও এতে পিডিএফ রিডার এবং তিন হাজার ৫০০ বই জমা রাখার সুবিধা রয়েছে। বড় আকারের কিন্ডল ডিএক্সে বড় আয়তনের বই, সংবাদপত্র ইত্যাদি পড়া যাবে। আমাজনের ভাইস প্রেসিডেন্ট ইয়ান ফ্রেড বলেন, কিন্ডলের আগের সংস্করণটিও ব্যবহারকারীদের অনেকে পছন্দ করেছিলেন।আর নতুন কিন্ডল ব্যবহারকারীদের চাহিদা আরও বেশি করে মেটাতে সক্ষম হবে বলে আমরা আশাবাদী। কিন্ডলে পড়ার উপযোগী প্রায় তিন লাখেরও বেশিইংরেজি বই রয়েছে। —রয়টার্স