আমাজানের সৃষ্টি ২০০০ বছর আগে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আমেরিকার সুবিশাল ক্রান্তীয় অরণ্য আমাজান এককালে ছিল তৃণভূমি। আজ থেকে দুই হাজার বছর আগে সেখানকার জলবায়ু আর্দ্র রূপ নেয়। ফলে, গাছপালা জন্মাতে শুরু করে এবং একসময় জঙ্গলের সৃষ্টি হয়। যুক্তরাজ্যের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন। তাঁদের মতে, ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাস আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকায় পৌঁছানোর পর সেখানে ইউরোপীয়দের যাতায়াতের সঙ্গে সঙ্গে নানা রোগ-জীবাণুও পৌঁছে যায়। ফলে, স্থানীয় অদিবাসীরা আক্রান্ত হয় এবং তাদের কৃষিকাজও ব্যাহত হয়। এতে বনাঞ্চলের বৃদ্ধি অব্যাহত থাকে।
ইউনিভার্সিটি অব রিডিংয়ের গবেষক জন কারসনের নেতৃত্বে একদল গবেষক আমাজান বনাঞ্চলের নিকটবর্তী জলাভূমির আদি স্তর থেকে নানা নমুনা সংগ্রহ করেন। সেগুলো পরীক্ষা করে তাঁরা ঘাসের পরাগরেণুসহ কৃষিকাজের নানা প্রমাণ পেয়েছেন। রয়টার্স।