আমাদের গ্রাম প্রকল্পে ফেলোশিপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রাম পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে কাজ করছে আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প। স্নাতক পর্যায়ের দেশি-বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানটি ২০১১ সালের ফেলোশিপ দেওয়ার ঘোষণা দিয়েছে। ফেলোশিপ পাওয়া ছাত্র বা ছাত্রীকে গ্রাম পর্যায়ে উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তিভিত্তিক নানা কাজে সম্পৃক্ত হতে হবে। তাঁকে দাপ্তরিক ও আবাসিক সুবিধা এবং বৃত্তি দেওয়া হবে। ২০০৪ সাল থেকে প্রতি বছর একজন করে শিক্ষার্থীকে ফেলোশিপ দিচ্ছে আমাদের গ্রাম। চলতি বছরের ফেলোশিপের জন্য আগ্রহী ছাত্রছাত্রীদের আগামী ১৫ মার্চের মধ্যে [email protected] ই-মেইল ঠিকানায় বিস্তারিত জীবনবৃত্তান্ত পাঠাতে হবে। —বিজ্ঞপ্তি