আমাদের গ্রামে কর্মীদের জন্য ইন্ট্রানেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্পের কর্মীদের মধ্যে সহজে যোগাযোগ রক্ষার জন্য ইন্ট্রানেট-সুবিধা চালু করা হয়েছে। কানাডিয়ান উন্নয়ন সংস্থা সিডার কারিগরি সহায়তায় সার্ভার স্থাপনসহ ইতিমধ্যে কর্মীদের ইন্টারনেটযুক্ত ল্যাপটপ কম্পিউটার দেওয়া হয়েছে। গত রোববার বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা কেন্দ্রে এই কার্যক্রমের উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মিহির কান্তি মজুমদার। আমাদের গ্রাম প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভাপতি নুরুল হক, রামপালের উপজেলা চেয়ারম্যান মোল্লা আবদুর রউফ, আমাদের গ্রাম প্রকল্পের পরিচালক রেজা সেলিম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। এই কার্যক্রমে মাইক্রোসফট লিংক সার্ভার-২০১০ সফটওয়্যার ব্যবহার করা হবে। ভিডিও ও নেট সভার জন্য উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে। —বিজ্ঞপ্তি