আমাদের ছোট গলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের ছোট গলি চলে বাঁকে বাঁকে

বৃষ্টির দিনে সেথা হাঁটুজল থাকে।

থিক থিক করে কাদা, কোথা নেই বালি

অঘটন ঘটে রোজই গোটা চার হালি।

দুই ধারে ডাস্টবিন ময়লায় গাদা

রুমালেতে নাক চেপে যায় সব দাদা।

হাতছানি দেয় সেথা খোলা ম্যানহোল

ভুল করে সেঁধোলেই সোজা ডেথ টোল

আঁধার নামিলে হয় রোজই ঠ্যাকবাজি

এই নিয়ে আছি মোরা ভালো আর পাজি!

(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমাদের ছোট নদী’ কবিতা অবলম্বনে)