আমাদের জীবনেও যদি পদত্যাগের প্রভাব পড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: মাহাতাব রশীদ
আঁকা: মাহাতাব রশীদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি হয়ে যাওয়ার ঘটনায় গভর্নর পদত্যাগ করলেন। পদত্যাগের প্রভাব যদি আমাদের জীবনেও পড়ে, তাহলে কেমন হবে?

দুইটা গরু বাঘে খেয়ে ফেলল, তুই রাখাল হয়ে কি ঘোড়ার ঘাস কাটছস? এখন করবিটা কী, শুনি!

এত টেনশনের কী আছে! আপাতত রাখালগিরি থেকে পদত্যাগ করলেই তো ঝামেলা শেষ হয়ে যায়।

তোমরা লেখা বন্ধ করে বসে আছো কেন? পরীক্ষার খাতায় আমি লিখে দেব নাকি?

স্যার, কাসেমের পকেট থেকে এক শ টাকা নাই হয়ে গেছে! নিয়ম অনুযায়ী আপনার তো এখন রুম ত্যাগ করা উচিত।

আঁকা: মাহাতাব রশীদ
আঁকা: মাহাতাব রশীদ