আমাদের লক্ষ্য বিশ্বমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাপ্টেন শিকদার মেজবাহউদ্দিন আহমেদ
ক্যাপ্টেন শিকদার মেজবাহউদ্দিন আহমেদ

একজন দক্ষ বৈমানিক হওয়ার জন্য যেসব সুবিধা থাকা প্রয়োজন, তার সবকিছুই আমাদের এরিরাং ফ্লাইং স্কুলে আছে৷ দুই বছরের প্রশিক্ষণকালের দেড় বছরই শিক্ষার্থীরা আমাদের চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডের (কেইপিজেড) আবাসিক ক্যাম্পে অবস্থান করেন৷ সেখানে হাতে-কলমে তাঁদের বিমান চালনা ও প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়া হয়৷
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত প্রধান কার্যালয়ে তাঁদের একাডেমিক প্রশিক্ষণ দেওয়া হয়৷ আমাদের এখানে রয়েছে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) বিমান৷ বিমান প্রশিক্ষণবিষয়ক বিশ্বের সাম্প্রতিক বই ও প্রযুক্তি আমরা নিয়ে এসেছি৷ সব বই আইপ্যাডে রাখা হয়েছে৷ সেখান থেকে তাঁরা পড়েন৷ সেখানে একটি শরীরচর্চাকেন্দ্রও রয়েছে৷ প্রতি ব্যাচে ১২ জন করে প্রশিক্ষণার্থীর জন্য রয়েছেন আটজন প্রশিক্ষকসহ মোট ২৫ জন নানা পর্যায়ের প্রকৌশলী৷
আগামী ১০ বছরের মধ্যে দেশে কমপক্ষে ৪৫০ জন ও বিশ্ববাজারে ৪০ হাজার বৈমানিকের প্রয়োজন হবে৷
গত তিন বছরে আমাদের এখান থেকে যে ৪০ জন প্রশিক্ষণ নিয়ে বের হয়েছেন, তাঁদের অর্ধেকই বিভিন্ন এয়ারলাইনসে চাকরি পেয়েছেন, বাকিরা চাকরিতে ঢোকার প্রক্রিয়ায় রয়েছেন৷
ইয়াংওয়ান গ্রুপের চেয়ারম্যান কিহাক সাং এরিরাং ফ্লাইং স্কুল প্রতিষ্ঠা করেছেন সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে৷ তাই শিক্ষার্থীরা প্রশিক্ষণ বাবদ যে অর্থ দেন, তা তাঁদের প্রশিক্ষণ ও অন্যান্য সুযোগ-সুবিধা বাবদ ব্যয় হয়৷
ক্যাপ্টেন শিকদার মেজবাহউদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, এরিরাং ফ্লাইং স্কুল