আমার হরতাল দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: আসিফুর রহমান
আঁকা: আসিফুর রহমান

সাইকেলে করে সেদিন স্কুলে যাচ্ছিলাম। সামনে একটা মোড়, আর মোড় পেরোলেই স্কুল। কিন্তু মোড়ের কাছাকাছি যেতেই ছোটখাটো একটা গোলমাল দেখে সাইকেল থেকে নামতে হলো। সবাই কেমন আড়চোখে আমার দিকে তাকিয়ে আছে। সবার ভাবভঙ্গি দেখে মনে হলো আমি কোনো বড় ধরনের অপরাধ করে ফেলেছি! বুঝলাম, মার খেতে হবে। মার খাওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে লাগলাম। কিছুক্ষণ কেটে গেল, কই, কেউ তো মারছে না! কিন্তু আমাকে অবাক করে দিয়ে কেউ একজন সাইকেলের দুই চাকারই পাম্প ছেড়ে দিল। বুঝলাম, সামনে এগোনো ঠিক হবে না। বাড়ি ফিরে এলাম। ভাবতে লাগলাম, এটা আমার সঙ্গে কী করা হলো! পরে জানলাম, আমার সঙ্গে হরতাল পালন করা হয়েছে।
বুঝলাম, এটাই হলো হরতাল, যার কথা এত দিন শুধু শুনেছি কিংবা টেলিভিশনে দেখেছি। যা-ই হোক, সেদিন সরাসরি হরতালের স্বাদ উপভোগ করতে পেরে সত্যি নিজেকে বেশ ভাগ্যবান মনে হচ্ছে!
 হূদয় অর্ণব
পিংনা, সরিষাবাড়ী, জামালপুর