আমি কি কম পারি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ অক্টোবর ইন্টারনেট উৎসবের আসর বসবে ঠাকুরগাঁওয়ে— এই খবর অনিক জেনেছে পত্রিকা পড়ে আরও দুইসপ্তাহ আগে। তখন থেকেই প্রস্তুত হচ্ছে আই-জিনিয়াস প্রতিযোগিতার জন্য। উৎসবের দিন এসেছেও অনেক আগে। সবকিছুই ঠিক ছিল সকাল পর্যন্ত। বিপত্তিটা বাধল নাম নিবন্ধন করতে নির্ধারিত বুথে গিয়ে। নিবন্ধনের দায়িত্বে থাকা ব্যক্তি কিছুতেই অনিককে নিবন্ধন করতে দিতে চাচ্ছেন না। কিন্তু অনিকও কোনো কথা শুনতে চায় না, তার নিবন্ধন চাই-ই চাই। শেষমেশ নিজে না পেরে শিক্ষককে ডেকে নিয়ে এল। ‘স্যার দেখুন এরা আমার নিবন্ধন করতে দিচ্ছে না। আমি কি কম পারি!’ অনিকের এমন কথা শুনেই হেসে ফেলল নিবন্ধনের দায়িত্বে থাকা বন্ধু। শেষে তাকে বুঝিয়ে দিল এই প্রতিযোগিতা বড়দের জন্য। এখনও সে অনেক ছোট। সবে চতুর্থ শ্রেণীতে পড়ছে অনিক।—ইমাম হাসান