আমি তুমি একই রকম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলো তো কে কোনটা? এই না হলো যমজদের মজা। দুই বোন আদিবা ইসলাম (বাঁয়ে) ও আনিকা ইসলাম। ছবি: খালেদ সরকার
বলো তো কে কোনটা? এই না হলো যমজদের মজা। দুই বোন আদিবা ইসলাম (বাঁয়ে) ও আনিকা ইসলাম। ছবি: খালেদ সরকার

এমন মজার ঘটনার মুখোমুখি হন মৌটুসী দাস আর সেঁজুতি দাসও। দুই যমজ বোন এখন ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করলেও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়জীবন কেটেছে একসঙ্গেই। দুজনের চেহারায় মিল, পছন্দ-অপছন্দেও মিল।

তাহছীন হোসাইন (বাঁয়ে) ও তাওহীদ হোসাইন। মোরা যমজ ভাই
তাহছীন হোসাইন (বাঁয়ে) ও তাওহীদ হোসাইন। মোরা যমজ ভাই

অমিল কোথায়? এই জিজ্ঞাসা মৌটুসীর কাছে ‘কঠিন প্রশ্ন’ মনে হলো। কিছুক্ষণ ভেবে উত্তর দিলেন, ‘সেঁজুতি অনেক বাস্তববাদী। আমি অতটা না।’ ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছেন। দুই বোনেরই দাবি, দুজনকে দুজনের চেয়ে বেশি আর কেউ বোঝে না। দুজনের এত দোস্তি, ঝগড়া হয় না? প্রশ্ন শুনে মৌটুসী হাসলেন, ‘হয় না মানে? সেকেন্ডে সেকেন্ডে হয়! মারামারিও হয়! ঝগড়াঝাঁটি করে দুজন প্রতিজ্ঞা করে ফেলি, আর জীবনে কোনো দিন কথা বলব না। এই “আজীবনের” প্রতিজ্ঞা বড়জোর ৪৮ ঘণ্টা টেকে!’ দুই বোন ছোটবেলায় সব সময় এক রকম জামা পরতেন। এখন অতটা পরেন না। কেন? তাঁদের উত্তর, ‘মানুষজন তাকিয়ে থাকে!’তাকিয়ে থাকার বিড়ম্বনায় পড়েন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আনিকা ইসলাম আর আদিবা ইসলামও। ছোটবেলা থেকে দুজন একই রকম ঝুঁটি, নয়তো একই রকম বেণি করে স্কুলে যেতেন। জামাকাপড়ও কেনা হতো জোড়ায় জোড়ায়। দুই বোন নাকি দুজনের চোখের ভাষাও বোঝেন। ‘অনেক সময় এমন হয়, বন্ধুদের আড্ডায় কেউ দুষ্টুমি করে আদিবাকে একটা কিছু বলল। মুখে হাসি থাকলেও ভেতরে ভেতরে আদিবার মন খারাপ হয়ে গেল। কেউ না বুঝলেও আমি বুঝি। আমারও মন খারাপ হয়ে যায়। আমাদের মধ্যে বোঝাপড়াটা আসলে অন্য রকম,’ বলছিলেন আনিকা। গান, সিনেমা—এসবের ক্ষেত্রে দুজনের পছন্দ এক হলেও খাবারদাবারে দুজনের পছন্দ আলাদা। মানুষ হিসেবে কে কেমন? আদিবার উত্তর, ‘আমি একটু চঞ্চল, দুষ্টু প্রকৃতির। আনিকা আবার শান্ত...না না! মিচকা শয়তান!’ বলেই হেসে গড়াগড়ি খেলেন নিজেদের ‘টম অ্যান্ড জেরি’ দাবি করা দুই বোন।

যমজদের তাহলে শুধু চেহারাতেই না, পছন্দ-অপছন্দেও অনেকখানি মিল থাকে? ‘ব্যাপারটা আসলে এমন নয়। দুজনের জীবনযাপনের ধরনটা প্রায় একই রকম। ভালো লাগা না-লাগায় মিল তো থাকবেই।’ তাওহীদের কাছে ব্যাপারটা স্বাভাবিক। কিছুটা অস্বাভাবিক ঘটনা পাওয়া গেল মৌটুসীর কাছে, ‘একবার আমি বন্ধুদের কাছে গল্প করছিলাম, ভারত থেকে ফেরার পথে ট্রেনে আমি আর আব্বু একটা অদ্ভুত লোককে দেখেছিলাম। সেঁজুতি পাশেই ছিল। ও বলল, “কী আশ্চর্য! তুমি তো আব্বুর সঙ্গে আসো নাই। আব্বুর সঙ্গে আমি ছিলাম। তুমি ছিলে আম্মুর সঙ্গে। অদ্ভুত লোকের ঘটনা আমি তোমাকে বলেছিলাম।” পরে আম্মুকে জিজ্ঞেস করে জানলাম, আমি সত্যিই আম্মুর সঙ্গে ছিলাম। কিন্তু আমার স্পষ্ট মনে হচ্ছিল, ট্রেনে অদ্ভুত লোকটাকে আমিও দেখেছি, আব্বুর সঙ্গে আমিও ছিলাম। সেঁজুতির কাছে শুনেই আমি যেন দৃশ্যটা দেখতে পাচ্ছিলাম।’

দেখতে মিল। মাঝে মাঝে দেখা দেয় মতের অমিল। সেঁজুতি দাস (বাঁয়ে) ও মৌটুসী দাস
দেখতে মিল। মাঝে মাঝে দেখা দেয় মতের অমিল। সেঁজুতি দাস (বাঁয়ে) ও মৌটুসী দাস

ব্যাপারটা অবাক হওয়ার মতো নয় বলেই জানালেন মনোচিকিত্সক মোহিত কামাল। বললেন, ‘একে আমরা বলি সমমর্মী দৃষ্টিভঙ্গি। দুই বোন একসঙ্গে থাকলে এক বোন যেভাবে দেখে, অনুভব করে, অন্যজনের বেলায়ও তা-ই হয়। একজনের দৃষ্টিভঙ্গি অন্যজনের সঙ্গে মিলে গেলে এমন হতেই পারে।’ যমজদের মধ্যে মিল-অমিল সম্পর্কে মোহিত কামাল বললেন, ‘দুই ধরনের যমজ হতে পারে। মনোজায়গোটিক আর ডাইজায়গোটিক। একটি জায়গোট থেকে যদি দুটি শিশুর জন্ম হয়, তাহলে তাদের মধ্যে খুব বেশি মিল থাকে। ডাইজায়গোটিকদের মধ্যে অত মিল থাকে না। দুজনের মনোজগত্ এক রকম হলেও পরিবেশের কারণে এটি বদলে যেতে পারে। অনেকে বলে, যমজদের মধ্যে একজনের অসুখ হলে অন্যজনেরও হয়। এ কথার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। দুজন একসঙ্গে থাকলে একই রকম রোগের সংক্রমণ হতেই পারে। যমজ বলেই যে হচ্ছে, তা না।’