আমি হব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমি হব রাত্রিচারী পাখি
সবার পরে আরাম করে
ঘুমাব নাক ডাকি!
সুয্যি মামা জাগার পরে
ঘুমটা হবে বেড়ে
সকাল হলো, ওঠো এখন
মা বলবেন ঝেড়ে!
বলব আমি—প্রভাতিনী
আমায় কেন ডাকো,
সকাল হলো তাই বলে কি
নিদ্রা হবে না কো?
আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে?
তোমার ছেলের ঘুম ভাঙবে
বারো বাজলে তবে!
(কাজী নজরুল ইসলামের ‘আমি হব’ কবিতা অবলম্বনে)
আল আমিন