আমেরিকান অনলাইনের ২৫ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকা অনলাইনের ২৫ বছর পূর্তি ছিল গতকাল ২৫ মে। ১৯৮৫ সালে অনলাইন অফিস সুইট সুবিধা দেওয়ার মাধ্যমে যাত্রা শুরু হয় এওএলের। একসময় এ প্রযুক্তি প্রতিষ্ঠানটি অনলাইন অফিস সুইট ব্যবহারের জন্য বেশ জনপ্রিয় ছিল। এওএলে শুরু থেকে গ্রাহকসংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। ১৯৯০ সালে এ প্রতিষ্ঠানের গ্রাহকসংখ্যা ছিল পাঁচ লাখ, যা পাঁচ বছরের মধ্যে ১০ লাখের ঘরে পৌঁছে যায়। পরের বছরেই প্রতিষ্ঠানটির গ্রাহকসংখ্যা দাঁড়ায় ৫০ লাখ। ২০০২ সাল পর্যন্ত এওএলের গ্রাহক বেড়ে হয় দুই কোটি ৬৭ লাখ। ১৯৯৩ সালে এওএল অ্যাপলের ম্যাকিনটোস অপারেটিং সিস্টেমের জন্য সফটওয়্যার প্রোগ্রাম তৈরি করে। অনলাইন অফিস সুইটের জনপ্রিয়তার কারণেই এক সময়ে অ্যাপল এবং মাইক্রোসফট ক্লোন পিসি তৈরির ঘোষণা দেয়। পরবর্তী সময়ে বিনা মূল্যে ই-মেইল ব্যবহারের সুযোগও দেয় এওএল। এওএলের পর বিনা মূল্যে এ সুবিধা দেওয়ার ক্ষেত্রে যুক্ত হয় ইয়াহু, হটমেইল, জিমেইল ইত্যাদি। শুরুতে নিজেদের নানা কার্যক্রমে বিশেষ জায়গায় থাকলেও বর্তমানে প্রতিযোগিতার এ বাজারে বেশ ভালো নেই প্রতিষ্ঠানটি। নানা প্রতিষ্ঠানের বিভিন্ন সেবার বর্তমান এ সময়ে নিজেদের সুবিধা সেভাবে সময় উপযোগী না করায় এওএল বর্তমানে এ অবস্থায় রয়েছে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে সবকিছুর পরও শুধু ইন্টারনেটকেন্দ্রিক ব্যবসার মাধ্যমে এখনো টিকে আছে আমেরিকান অনলাইন, যা সত্যিই বিরল বলে মন্তব্য করেছেন গবেষকেরা। —পিসিম্যাগ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী