আম্পায়ার যখন ভিলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এটা আমাদের ইতিহাসে সবচেয়ে বড় চুরির মিশন। এই মিশনের ক্যাপ্টেন হিসেবে যাকে নিয়োগ দিয়েছ, সে যোগ্য তো?
এক শ ভাগ যোগ্য, ওস্তাদ! কারণ, সে এর আগে বাংলাদেশের খেলায় আম্পায়ার ছিল!
তুই আমার আইডি থেকে মেয়েদের আজেবাজে মেসেজ পাঠিয়েছিস! তুই একটা আম্পায়ার!
কয়েকটা মেসেজই তো পাঠিয়েছি, এ জন্য তুই আম্পায়ার বলে গালি দিলি! যা, রাখব না তোর সাথে বন্ধুত্ব!
তোমার বাবার বয়স লিখেছ ৫৫ বছর, আবার তাঁর পেশা লিখেছ ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত ক্রিকেটার! কীভাবে সম্ভব এটা?
আসলে স্যার, আমার বাবা বাংলাদেশ–ভারত ম্যাচের আম্পায়ার ছিলেন। বুঝতেই পারছেন, তিনি ভারতের দ্বাদশ খেলোয়াড়!