আয়ে হতাশ গুগল আর মাইক্রোসফট
বিশ্বজুড়ে কম্পিউটার বিক্রি কমতে থাকায় বড় বড় কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানের আয় কমে গেছে। সম্প্রতি জানা গেছে, বিশ্বের বৃহত্তম দুই প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল ও মাইক্রোসফট কর্তৃপক্ষও আয় নিয়ে হতাশ। বাজার বিশ্লেষকেরা, গুগল ও মাইক্রোসফটের আয় নিয়ে যে পূর্বাভাস দিয়েছিলেন তা পূরণ হয়নি। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।বাজার বিশ্লেষকেরা বলছেন, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে পূর্বাভাস অনুযায়ী আয়ের যে আশা গুগল ও মাইক্রোসফটের ছিল তা একেবারেই পূরণ হয়নি। ২০১২ সালের তুলনায় এ বছরের দ্বিতীয় প্রান্তিকে ১৬ শতাংশ বেশি লাভ করেছে গুগল। গুগলের আয় বেড়েছে মোবাইল বিজ্ঞাপনে তাই এ ক্ষেত্রটিতে জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি। বছরের দ্বিতীয় প্রান্তিকে নয় দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার লাভ করলেও বিশ্লেষকেদের পূর্বাভাসের তুলনায় তা কম। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে মাইক্রোসফট চার দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার মুনাফা করতে পেরেছে। তবে সারফেস ট্যাবলেটের বিক্রি কম হওয়ায় মাইক্রোসফটকেও ভুগতে হচ্ছে।