আরও উন্নত সেবা দিতে চায় ইনফোটেক
বাংলাদেশে সমন্বিত সফটওয়্যারের ক্ষেত্রে আরও উন্নত সেবা দিতে চায় ইনফোটেক। ভূমি নথি ব্যবস্থাপনা, স্বাস্থ্য, আর্থিক ব্যবস্থাপনা এবং কর ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় বড় প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদি তথ্য-প্রযুক্তি সেবা দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি। ইনফোটেকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ন্যাশনাল পেমেন্ট সুইচ (এর মাধ্যমে এক ব্যাংকের এটিএম কার্ড অন্য ব্যাংকের এটিএম এ ব্যবহার করা যায়), আইপিও বুক বিল্ডিং সফটওয়্যার এবং ক্যাপিজার সফটওয়্যারের মাধ্যমে সেবা দিতে পারে ইনফোটেক।
ইনফোটেক গ্লোবাল পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুরেশ আগরওয়াল জানিয়েছেন, ‘অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ। সামগ্রিক ব্যবস্থায় সমন্বয় ও স্বয়ংক্রিয়তা প্রয়োজন হবে। গ্রাহকদের প্রয়োজনে উন্নত সেবা দিতে কাজ করবে ইনফোটেক।’
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ ব্যাংক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ ইনফোটেকের সেবা গ্রহণ করছে।
বাংলাদেশে ইনফোটেক কার্যক্রম শুরু করেছে ২০০৮ সালে। এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্যর পাশাপাশি ল্যাটিন আমেরিকাতেও কার্যক্রম শুরু করেছে ইনফোটেক।