আরও একটি নতুন আইপ্যাড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্ত তথ্য ধারণ ক্ষমতাসম্পন্ন নতুন সংস্করণের একটি আইপ্যাড বাজারে আনছে অ্যাপল। নতুন সংস্করণের আইপ্যাডে ১২৮ গিগাবাইট তথ্য রাখা যাবে, যা বর্তমানে বাজারে থাকা আইপ্যাডের চেয়ে দ্বিগুণ। অ্যাপলের কর্তৃপক্ষ নতুন সংস্করণটির তথ্য জানিয়েছে। খবর প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট-এর।অ্যাপলের বিপণন বিভাগের প্রধান ফিলিপ শিলার এক বিবৃতিতে জানিয়েছেন, দ্বিগুণ তথ্য ধারণক্ষমতা ও তিন লাখেরও বেশি অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা যুক্ত নতুন আইপ্যাড সব শ্রেণীর ব্যবহারকারীর জন্য প্রযোজ্য হবে।অ্যাপলের ভাষ্য, আইপ্যাডের নতুন সংস্করণ ৫ ফেব্রুয়ারি বাজারে আসবে। দাম হবে ৭৯৯ ডলার।