আরও কমে স্যামসাং মোবাইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালাক্সি গ্র্যান্ড ২
গ্যালাক্সি গ্র্যান্ড ২

ছয়টি মডেলের স্মার্টফোনের দাম কমানোর পর আরও তিনটি মডেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড ২, গ্যালাক্সি গ্র্যান্ড নিও এবং গ্যালাক্সি স্টার প্রো—এ তিনটি হচ্ছে স্যামসাংয়ের লো এন্ডের স্মার্টফোন। 
স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, দাম কমানোর পর ২১ হাজার ৯০০ টাকা দামের গ্যালাক্সি গ্র্যান্ড নিও পাওয়া যাবে ১৮ হাজার ৯০০ টাকায়, সাড়ে সাত হাজার টাকা দামের গ্যালাক্সি স্টার প্রো পাওয়া যাবে সাড়ে ছয় হাজার টাকায়। ২৬ হাজার ৫০০ টাকা দামের গ্যালাক্সি গ্র্যান্ড ২ পাওয়া যাবে ২৫ হাজার টাকায়। নীল ও সোনালি রঙের ক্ষেত্রে আরও ২০০ টাকা দাম কম পাওয়া যাবে। এর সঙ্গে বিনা মূল্যে একটি এস-ভিউ কভার দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া গ্যালাক্সি গ্রান্ড নিও ও গ্যালাক্সি গ্রান্ড ২ কিস্তিতেও পাওয়া যাবে।
স্মার্টফোন ক্যাফে থেকে নভেম্বর মাস পর্যন্ত এই দামে ফোন কেনা যাবে। 
এর আগে ছয়টি মডেলের স্মার্টফোনের দাম কমানোর ঘোষণা দিয়েছিল স্যামসাং মোবাইল বাংলাদেশ। স্যামসাং গ্যালাক্সি এস৫, গ্যালাক্সি নোট৩, গ্যালাক্সি নোট৩ নিও, গ্যালাক্সি এস৪, গ্যালাক্সি এস৪ মিনি এবং গ্যালাক্সি এস৩ নিও এই ছয়টি মডেলের স্মার্টফোনের দাম কমিয়েছে প্রতিষ্ঠানটি। সবচেয়ে বেশি দাম কমেছে গ্যালাক্সি এস৫ স্মার্টফোনটির। ৬০ হাজার টাকা দামের গ্যালাক্সি এস৫ এখন পাওয়া যাচ্ছে ৫৩ হাজার টাকায়। গ্যালাক্সি নোট৩ পাওয়া যাচ্ছে ৫৬ হাজার টাকায় এবং গ্যালাক্সি নোট৩ নিও পাওয়া যাচ্ছে ৪০ হাজার টাকায়। এ ছাড়া স্যামসাং গ্যালাক্সি এস৪ মিনির দাম কমে এখন ৩০ হাজার টাকা হয়েছে। গ্যালাক্সি এস৪ কেনা যাচ্ছে ৩৮ হাজার টাকায়। গ্যালাক্সি এস৩ এখন পাওয়া যাচ্ছে ২৫ হাজার টাকায়। 

কয়েকটি মোবাইল ফোনের দাম
অ্যাপল: আইফোন ফোর ৩৪,৯০০; ফোর-এস ৩৯,৯০০; ফাইভ-এস ১৬ জিবি ৫৫,৫০০ ও ফাইভ ৩২জিবি ৬২,০০০ টাকা।
নকিয়া: লুমিয়া-৭৩০ ২৩,৫০০; লুমিয়া-৫২৫ ১২,৫০০; লুমিয়া-৬৩০ ১৪৯০০; লুমিয়া-৬২৫ ১৮,৫০০; লুমিয়া-৯২৫ ৩২,০০০; লুমিয়া-১০২০ ৪২,০০০ টাকা।
সনি: এক্সপেরিয়া এস ২৫,০০০; পি ২০,০০০; জেড ৩২,৯০০ ও সোলা-১৫,৫০০ টাকা।
ব্ল্যাকবেরি: বোল্ড ৯৭০০ ৩৫,০০০; বোল্ড টাচ ৯৯০০ ৪৩,০০০ ও জেট১০ ৫৫,০০০ টাকা।
সিম্ফনি: পি-১০ ১৫,৯৯০; ডব্লিউ-১৬ ৪,৫০০; ডব্লিউ-৭২ ৭,৯০০; ডব্লিউ-২৮ ১০,৯৯০; ডব্লিউ-১৩০ ১২,৯৯০; ডব্লিউ-১৬০ ১৪,৬৯০; ডব্লিউ-১২৮ ১১,৪৯০; ডব্লিউ-৬৯কিউ ৭,৩৯০ ও জেডআইভি ২২,৯৯০ টাকা।
ওয়ালটন: প্রিমো ডি ফোর ৪.৭৫০; এনএক্স ১৭,৯৯০; এফ-ওয়ান ৮,৯৯০; ই-ওয়ান ৫,২৯০ টাকা; জি এফ ৮,৬৯০; জি টু ১২,৫৯০ ও জি থ্রি ১১,৯৯০ টাকা।
হুয়াউয়ে: অ্যাসেন্ড ওয়াই৫১১ ৬,৯৯০; অ্যাসেন্ড জি৬১০ ১৪,৯৯০; জি৬৩০ ১৫,৪৯০; জি৭৩০ ১৬,৯৯০; জি৭০০ ১৯,৯৯০; ও অ্যাসেন্ড মেট ২২,৯৯০; অ্যাসেন্ড পি৬ ২৪,৯৯০ টাকা।
অপো: ফাইন্ড ৭ ৪৯,৯৯০