আরও দ্রুত কাজ করবে গুগল ক্রোম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার গুগল ক্রোম ব্রাউজার শিগগিরই নতুন ধরনের তথ্য সংকোচন পদ্ধতি ব্যবহার করে আরও দ্রুতগতিতে ওয়েবসাইট প্রদর্শন করতে পারবে, একই সঙ্গে ইন্টারনেট ডেটা ব্যবহারের পরিমাণও কমে আসবে। গত বছর নতুন এই পদ্ধতির পরিচয় করে দিয়েছিল গুগল। বর্তমানে ব্যবহৃত তিন বছরের পুরোনো এলগরিদমের চেয়ে নতুন পদ্ধতিতে ওয়েব পাতার আকার ২৬ শতাংশ পর্যন্ত কমে আসবে বলে দাবি করেছে গুগল। আর মুঠোফোন বা ট্যাবলেটের মতো বহনযোগ্য যন্ত্রে ব্যাটারি ব্যবহারের পরিমাণও কমিয়ে আনতে সক্ষম হবে এটি। গুগলের মতে, নতুন এলগরিদম হলো সম্পূর্ণ নতুন ধরনের ডেটা ফরম্যাট বা পদ্ধতি, যেটি তথ্য সংকোচন এবং প্রদর্শন মোটামুটিভাবে একই সময়ে করতে পারে।
চাইলে নতুন ধরনের এই পদ্ধতিটির কার্যকারিতা পরীক্ষা করে দেখা যাবে এখনই। এ জন্য গুগল ক্রোম ব্রাউজারের নতুন সব বৈশিষ্ট্য পরখ করার সংস্করণ ক্রোম ক্যানারি ইনস্টল করতে হবে। ক্রোম ক্যানারি ব্রাউজারটি পাওয়া যাবে https://goo.gl/Kg5PQU ঠিকানায়। এ ছাড়া গুগল ক্রোমের পরবর্তী সংস্করণ থেকে ডেস্কটপ কম্পিউটার এবং মুঠোফোনের জন্য এটি উন্মুক্ত হবে বলে আশা করা হচ্ছে।