আরও দ্রুতগতির ইন্টারনেট নিয়ে গবেষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারনেটের গতি বাড়াতে গবেষণা করছেন গবেষকেরা।
ইন্টারনেটের গতি বাড়াতে গবেষণা করছেন গবেষকেরা।

যুক্তরাষ্ট্রের গবেষকেরা ইন্টারনেটের গতি বাড়ানোর নতুন একটি পদ্ধতি নিয়ে গবেষণা করছেন। এ পদ্ধতির প্রয়োগ হলে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে তথ্য স্থানান্তরে আরও গতি বাড়বে। এতে ইন্টারনেটের গতি হবে তুলনামূলকভাবে অনেক বেশি।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সিটি কলেজের গবেষক জিওভান্নি মিলিওনি বলেন, ডেটার টুইস্ট করে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে তা স্থানান্তরে সক্ষমতা বাড়ানো যায়। আলোর বিভিন্ন ধরনের টুইস্টের মাধ্যমে একাধিক তথ্যপ্রবাহ একই সময়ে স্থানান্তর করা সম্ভব। ‘নেচার: সায়েন্টিফিক রিপোর্টস’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা সংক্রান্ত নিবন্ধ।
অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ইন্টারনেটের গতি বাড়াতে সেল ফোন ও ওয়াই-ফাই রাউটারে ব্যবহৃত মিমো নামের রেডিও যোগাযোগ পদ্ধতি ব্যবহার করেছেন গবেষকেরা। এ কাজের জন্য গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষকেদের তৈরি একটি যন্ত্র ব্যবহার করেছেন তাঁরা, যা আলোর টুইস্টকে প্রিজমের মতো আলাদা করতে এবং যুক্ত করতে পারে।
সিটি কলেজ অব নিউইয়র্কের পদার্থবিজ্ঞানের অধ্যাপক রবার্ট আর আলফানো বলেন, ইন্টারনেটের গতি বাড়ানো সম্ভব হলে সামাজিক মিডিয়ার এই যুগে তা হবে দারুণ এক সমাধান। এখন ফেসবুক, ইউটিউবের মতো মাধ্যমগুলো সব সময় চালু থাকায় অপটিক্যাল ফাইবারের তথ্য ধারণ সক্ষমতা সীমাবদ্ধ হয়ে পড়ছে।