আরও নমনীয় টাচস্ক্রিন! (ভিডিও)
নমনীয় টাচস্ক্রিনের ক্ষেত্রে নতুনত্ব এনেছে যুক্তরাষ্ট্রের হার্ডওয়্যার নির্মাতা অ্যাটমেল। প্রতিষ্ঠানটি সম্প্রতি`এক্সসেন্স' নামে টাচস্ক্রিন তৈরি করেছে যা সাধারণ টাচস্ক্রিনের তুলনায় আরও নমনীয়। ফলে এটি অতিরিক্ত ভঁাজ করা বা বঁাকানো যাবে। অ্যাটমেলের বরাতে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, এক্সসেন্স টাচস্ক্রিন ট্যাবলেট, স্মার্টফোনের পাশাপাশি কফি মেশিন ও হাতঘড়ির মতো নতুন ধরনের পণ্যেও ব্যবহার করা যাবে। এক্সসেন্স ব্যবহারে পণ্যটি আরো হালকা-পাতলা হবে। অ্যাটমেল জানায়, এক্সসেন্স তৈরিতে পলিইথিলিনের যেৌগ (পিইটি) ব্যবহার করা হয়েছে।নমনীয় টাচস্ক্রিন তৈরিতে অ্যাটমেল ছাড়াও কাজ করছে এলজি, নকিয়া ও স্যামসাং। এ বছর ২৯ মার্চ এলজি ইলেকট্রনিক পেপার ডিসপ্লে (ইপিডি) তৈরির ঘোষণা দিয়েছে। নমনীয় ও পাতলা এ প্লাস্টিক ডিসপ্লে হবে বিশ্বের প্রথম ইপিডি যা বর্তমানে বাজারে থাকা ই-বুক রিডারের তুলনায় আরও পাতলা ই-বুক রিডার তৈরিতে ব্যবহূত হবে বলে এলজির দাবি। ৬ ইঞ্চি মাপের এ ডিসপ্লে ব্যবহূত হলে তা কেন্দ্র থেকে ৪০ ডিগ্রি পর্যন্ত ভঁাজ করা যাবে।
২০১১ সালে নকিয়া ও স্যামসাং স্মার্টফোনের জন্য নমনীয় ডিসপ্লে ব্যবহারের ঘোষণা দিয়েছিল। এ বছরই হয়তো প্রতিষ্ঠান দুটি তাদের নমনীয় ডিসপ্লের পণ্য বাজারে আনতে পারে-এমনটাই ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।