আরও বাণিজ্য আরও বিনোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো খেলায় বেশিক্ষণ ধরে দেখানো হয় মাঠের পিচ। অথচ সেই পিচে কোনো বিজ্ঞাপন নেই! ব্যাটসম্যানের সামনে পিচের ওপর ব্র্যান্ড লোগো বা বিজ্ঞাপন বসিয়ে দেওয়া যেতে পারে।
ধুর! এই মডেলটার দিকে নজর পড়তেই বোল্ড হইয়া গেলাম!

.
.

ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটের অন্যতম উদ্দেশ্য বাণিজ্য। কিন্তু এখনো বাণিজ্যের অপার সম্ভাবনা রয়ে গেছে। আইসিসির জন্য কিছু বাণিজ্যিক বুদ্ধি বাতলে দিচ্ছে রস+আলো।
লেখা: শাত শামীম

ব্যাটসম্যানের পেছনে থাকে স্টাম্প, সেখানে বিজ্ঞাপন থাকে। অথচ ক্যামেরার সামনে থাকা ব্যাটসম্যানের পায়ের প্যাডে বিজ্ঞাপন দেখা যায় না। এটা হতেই পারে না! শুরু করা যায় এখনই।

ওরে বাবা রে, আজকে সবগুলা হাড্ডি গুঁড়া গুঁড়া হইয়া যাইব!
টেস্ট-ওয়ানডের তুলনায় টি-টোয়েন্টি অল্প সময়ের খেলা। তাই টিভিতে ওভারের প্রতিটি বলের পরই একটা করে বিজ্ঞাপন দেওয়া যায়। 

কী ব্যাপার! ওভারের মাঝখানে আপনেরা মোবাইল নিয়া করেন কী!

এখন তো খেলা অনএয়ারে নাই। বিজ্ঞাপনের ফাঁকে ফেসবুকে একটা আপডেট মাইরা দিলাম, স্যার!