আরও হালকা-পাতলা হবে আইপ্যাড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ দশমিক ৭ ইঞ্চি মাপের মোটাসোটা আইপ্যাডের দুই প্রজন্মের পর এবারে হালকা-পাতলা মডেলের নতুন আইপ্যাড বাজারে আনতে পারে অ্যাপল। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, আইপ্যাডের পঞ্চম সংস্করণ অর্থাত্ আইপ্যাড ৫ হবে আইপ্যাড ৪-এর তুলনায় ২৫ থেকে ৩৩ শতাংশ পর্যন্ত হালকা। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাইমসের বরাতে এ তথ্য জানিয়েছে সিনেট।ডিজিটাইমস জানিয়েছে, নতুন সেন্সর প্রযুক্তি, রেটিনা ডিসপ্লেযুক্ত আইপ্যাড ৫ চলতি বছরের জুন মাসেই বাজারে আনার ঘোষণা দেবে অ্যাপল। সেপ্টেম্বর নাগাদ ২০ থেকে ৩০ লাখ ইউনিট আইপ্যাড ৫ বিক্রি করতে পারে প্রতিষ্ঠানটি।প্রযুক্তি বিশ্লেষক ওয়েবসাইটগুলো অ্যাপলের নতুন আইপ্যাড নিয়ে নানা তথ্য প্রকাশ করলেও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি অ্যাপলের কর্তৃপক্ষ।