আরটিজিএস নিয়ে সিটিও ফোরাম ও বাংলাদেশ ব্যাংকের সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরটিজিএস নিয়ে সম্মেলন উপলক্ষে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার, মহাসচিব সৈয়দ মাসুদূল বারী, কোষাধক্ষ্য ইজাজুল হক, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার এস এম রেজাউল করিমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
আরটিজিএস নিয়ে সম্মেলন উপলক্ষে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার, মহাসচিব সৈয়দ মাসুদূল বারী, কোষাধক্ষ্য ইজাজুল হক, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার এস এম রেজাউল করিমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

অনলাইন ব্যাংকিংয়ের জন্য দরকারি রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) পদ্ধতি নিয়ে ৩০মে একটি সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক ও প্রধান কারিগরি কর্মকর্তাদের সংগঠন সিটিও ফোরাম। আরটিজিএস মূলত অনলাইনে এক ব্যাংক হতে অন্য ব্যাংকে তাৎক্ষণিক তহবিল স্থানান্তরের বিশেষায়িত পদ্ধতি।

আরটিজিএস পদ্ধতি নিয়ে সেমিনার সম্পর্কে জানাতে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সিটিও ফোরাম। এতে উপস্থিত ছিলেন সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার, মহাসচিব সৈয়দ মাসুদূল বারী, কোষাধ্যক্ষ ইজাজুল হক, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার এস এম রেজাউল করিমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানিয়েছেন, অনলাইন লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। এখানে রিয়েল টাইম বলতে কোনো কালক্ষেপণ না করে ক্রেতার চাহিদা বিবেচনা করে তাৎক্ষণিক আর্থিক লেনদেন এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ ক্ষেত্রে আরটিজিএস একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে অনলাইন ব্যাংকিংয়ে আরটিজএস একটি বহুল আলোচিত বিষয়। এ সম্পর্কে ব্যবহারকারী ও সেবা দাতা উভয়েরই প্রয়োজনীয় জ্ঞান থাকা উচিত। সে লক্ষ্যেই বাংলাদেশ ব্যাংক এবং সিটিও ফোরাম যৌথভাবে সেমিনারের আয়োজন করতে যাচ্ছে। কীভাবে আরটিজিএস পদ্ধতি ব্যবহার করে আন্তঃব্যাংকিং লেনদেনকে আরও বাস্তবমুখী ও নিরাপদ করা সম্ভব তাই হবে এই সেমিনারের মূল প্রতিপাদ্য।
সংবাদ সম্মেলনে তপন কান্তি সরকার বলেন, আরটিজিএস অনলাইনে জটিলতা মুক্ত তাৎক্ষণিক সেবা প্রদানের কার্যকরী পদ্ধতি। যা ব্যক্তি পর্যায়ে তাৎক্ষণিক লেনদেন ও ক্রেতার কার্ডের হিসাবে নির্ভুল ও নিরাপদ করতে সক্ষম। সামগ্রিক লেনদেনের সঠিক তথ্য এটি দিতে পারে।