বিপরীত শব্দ অংশ-২
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের প্রশ্ন ‘বিপরীত শব্দ খাতায় লেখো’ নিয়ে আলোচনা করা হলো।
আ
মূল শব্দ বিপরীত শব্দ
আবশ্যক অনাবশ্যক
আস্থা অনাস্থা
আসল নকল
আরম্ভ সমাপ্ত
আলস্য শ্রম
আর্দ্র শুষ্ক
আদি অন্ত
আলোক অন্ধকার
আদান প্রদান
আশা নিরাশা
আসা যাওয়া
আকাশ পাতাল
আয় ব্যয়
আবির্ভাব তিরোভাব
আহার অনাহার
আস্তিক নাস্তিক
আগমন নির্গমন
আগে পিছে
আপদ সম্পদ
আপন পর
আঁঠি শাঁস
আমদানি রপ্তানি
আঁঁটসাঁট ঢলঢলে
আগত অনাগত
আগা গোড়া
আজ কাল
আটক ছাড়
আত্মীয় অনাত্মীয়
আদায় অনাদায়
আদৃত অনাদৃত
আধুনিক প্রাচীন
আবাসিক অনাবাসিক
আবাদি অনাবাদি
আবাহন বিসর্জন
আবির্ভাব তিরোভাব
আবিষ্কৃত অনাবিষ্কৃত
আমির ফকির
আয়ত্ত অনায়ত্ত
আরম্ভ শেষ
আরোহণ অবরোহণ
আর্য অনার্য
আলো আঁধার
আলোচিত অনালোচিত
আশীর্বাদ অভিশাপ
আশ্রয় নিরাশ্রয়
আসমান জমিন
আসামি ফরিয়াদি
আহত অনাহত
আহূত অনাহূত
ই
ইতর ভদ্র
ইদানীং তদানীং
ইষ্ট অনিষ্ট।
ইহা উহা
ইচ্ছা অনিচ্ছা
ইহকাল পরকাল।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
বাকী অংশ ছাপা হবে আগামীকাল