আর্থ টেলিকমের অবকাঠামো তৈরিতে জুনিপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
juniper
juniper

আর্থ টেলিকমিউনিকেশন নামের একটি আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে বা আইআইজি প্রতিষ্ঠানের নেটওয়ার্ক অবকাঠামো তৈরি করছে জুনিপার নেটওয়ার্কস। জুনিপার নেটওয়ার্ক হচ্ছে নেটওয়ার্ক সমস্যা সমাধানদাতা প্রতিষ্ঠান।
জুনিপার নেটওয়ার্কস কর্তৃপক্ষের দাবি, তাঁদের তৈরি রাউটিং, সুইচিং ও নিরাপত্তা উপকরণসহ পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক অবকাঠামো গ্রাহক পর্য়ায়ে আর্থ টেলিকমিউনিকেশন উন্নত সেবা পৌঁছে দিতে সক্ষম হবে।
আর্থ টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্টারনেট ব্যবহারের চাহিদা বেড়ে যাওয়ার ফলে নেটওয়ার্ক অবকাঠামোর উন্নয়ন জরুরি। সাশ্রয়ী ব্যায়ে সেবা প্রদান করার লক্ষে জুনিপার অবকাঠামো উন্নয়নে কাজ করছে।
জুনিপার নেটওয়ার্কসের ভারত ও সার্ক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক রবি চৌহান জানান, জুনিপারের প্রযুক্তির সাহায্যে নেটওয়ার্ক সমস্যা সমাধান, গবেষণা ও উন্নয়ন (থেকে আর্থ টেলিকম উপকৃত হবে। জুনিপার নেটওয়ার্কস সল্যুশন আর্থ টেলিকমকে যতটুকু ব্যবহার ততটুকু পরিশোধ ভিত্তিতে সেবা প্রদানে সক্ষম করে তুলেছে। (বিজ্ঞপ্তি)