আর্থিক খাতকে পেছনে ফেলেছে তথ্যপ্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আর্থিক খাতের চেয়েও বেশি চাকরির সুযোগ তৈরি করছে তথ্যপ্রযুক্তি শিল্প। নিউইয়র্ক ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট উইলিয়াম ডাডলি সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, স্থানীয় অর্থনীতিকে চাঙা রাখতে আগে আর্থিক খাতের যে অবদান ছিল, এখন তথ্যপ্রযুক্তি সে স্থান দখল করছে।
এর আগে নিউইয়র্কের এক অর্থনৈতিক সংকট থেকে পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ওয়াল স্ট্রিট। আর এখন মুখ্য ভূমিকা পালন করছে তথ্যপ্রযুক্তি। সিকিউরিটিজ শিল্পের স্থবিরতার জন্য সৃষ্টি হওয়া শূন্যস্থান অনেকাংশে পূরণ করা সম্ভব হয়েছে তথ্যপ্রযুক্তি খাতের উচ্চ বেতনের চাকরির মাধ্যমে।
সিলিকন ভ্যালির মতো এতটা প্রযুক্তিনির্ভর না হলেও নিউইয়র্ক শহরের তথ্যপ্রযুক্তি খাত ক্রমেই গুরুত্ব পাচ্ছে। উইলিয়াম ডাডলির মতে, প্রযুক্তি শিল্পের যে খাতগুলো বেশি চাকরির বাজার তৈরি করছে সেগুলো হলো ই-প্রকাশনা, ই-কমার্স এবং বিজ্ঞানভিত্তিক গবেষণা ও উন্নয়ন।

নিউইয়র্কে একদিকে প্রযুক্তি শিল্পের প্রসার হচ্ছে, অন্যদিকে ওয়াল স্ট্রিটের চাকরির বাজার ক্রমেই সংকুচিত হচ্ছে। এই অবস্থার মূল কারণ হিসেবে ডাডলি বলেন, এর জন্য দায়ী অর্থনৈতিক সংকটের আগে এবং বর্ধিত নিয়মকানুনের পরে দায়িত্বহীনতা বেড়ে যাওয়া।

২০০৮ সালের আর্থিক খাতে সংকটের পর ওয়াল স্ট্রিটকে শক্তিশালী করার জন্য অনুকূল পরিবেশ তৈরি করা হয়েছিল। তবে ফল হিসেবে যা পাওয়ার কথা ছিল, প্রাপ্তি তার চেয়ে অনেক কম।

মারিফুল হাসান, সূত্র: ম্যাশেবল