আর্থিক প্রতিষ্ঠানের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি গবেষণা সংস্থা ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্ক (ডি.নেট) এবং সিটিব্যাংক এনএ বাংলাদেশের সহযোগিতায় দ্বিতীয়বারের মতো চালু হলো আর্থিক প্রতিষ্ঠানের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প প্রতিযোগিতা। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় প্রত্যেক দলে পাঁচজন করে সদস্য থাকতে হবে, যাঁদের মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ের চারজন ছাত্র (দুজন ব্যবসায় ও দুজন তথ্যপ্রযুক্তি বিষয়ে) ও একজন ফ্যাকাল্টি সদস্য, যিনি প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করবেন, তাঁদের সমন্বয়ে প্রতিটি টিম গঠন করতে হবে। এ প্রতিযোগিতার বিজয়ী দল পাঁচ হাজার, প্রথম রানার্সআপ দুই হাজার এবং দ্বিতীয় রানার্সআপ দল এক হাজার ডলার পুরস্কার পাবে। নিবন্ধনের শেষ তারিখ ১৫ এপ্রিল। প্রতিযোগিতা ও নিবন্ধনের বিস্তারিত তথ্য জানা যাবে www.ficc.dnet.org.bd ঠিকানার ওয়েবসাইটে। —প্রতিবেদক