আলঝেইমারের প্রাথমিক লক্ষণ শনাক্তের পদ্ধতি উদ্ভাবন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গবেষকেরা আলঝেইমার রোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত করার একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন। রোগের উপসর্গ দেখা দেওয়ার আগেই রোগটি কীভাবে জিনের মাধ্যমে ছড়িয়ে পড়ে, বিষয়টি নিয়ে গবেষণা করে সফল হয়েছে যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।আলঝেইমার রোগ আছে—এমন পরিবারের সদস্যদের নিয়ে গবেষণা করেছেন ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের গবেষকেরা। নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত গবেষণাপত্রে গবেষকেরা জানান, আলঝেইমার রোগের উপসর্গ দেখা দেওয়ার ২৫ বছর আগে থেকে রোগটি বিস্তারের লক্ষণ দেখা যায়।গবেষকেরা জানান, শুরুতে রোগটি নির্ণয় করা সম্ভব হলে চিকিত্সা করে ভালো ফল পাওয়া যায়।আলঝেইমার হলো একধরনের মস্তিষ্কের রোগ, যা মানুষের স্মৃতিশক্তি ধ্বংস করে। এতে স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়।