আলট্রাবুকেই এইচপির ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান হিউলেট প্যাকার্ড (এইচপি) আশা করছে ২০১৩ সালে তাদের আলট্রাবুক বিক্রির পরিমাণ বাড়বে। আগামী বছর এইচপির নোটবুক বিক্রির মোট ১৫ থেকে ২০ ভাগ বাজার আলট্রাবুক একাই দখল করবে। খবর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার।হালকা-পাতলা গড়নের দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধার আলট্রাবুক চালু হতে সময় লাগে কম। আলট্রাবুক ধারণাটির প্রবর্তক চিপ নির্মাতা ইনটেল। ইনটেলের প্রসেসরনির্ভর আলট্রাবুক বিক্রিতে ২০১৩ সালে ১৫ থেকে ২০ শতাংশ এবং ২০১৪ সালের মধ্যে ৪০ শতাংশ বাজারের নিয়ন্ত্রণ নেবে এইচপি এমনটিই আশা করছেন এইচপির কর্মকর্তারা। উলে্লখ্য, বর্তমানে এইচপির দখলে রয়েছে আলট্রাবুক বাজারের ১০ শতাংশ।এইচপি ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক রাজীব শ্রীবাস্তব জানিয়েছেন, অন্যান্য প্রতিষ্ঠানের একই ধরনের পণ্যের মূল্য বিবেচনায় আলট্রাবুক অনেক এগিয়ে থাকায় বাজারে এইচপি আরো ভালো করবে। এদিকে প্রযুক্তি বিশে্লষকরা জানিয়েছেন, এইচপিকে তাদের লক্ষ্য অর্জন করতে হলে ডেল, এইচসিএল, তোশিবার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। কারণ এই প্রতিষ্ঠানগুলোও নতুন মডেলের আলট্রাবুক বাজারে আনার কথা জানিয়েছে।