আলতেরাকে কিনছে ইনটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনটেল
ইনটেল

এক হাজার ৬৭০ কোটি মার্কিন ডলার দিয়ে মার্কিন প্রতিষ্ঠান প্রোগ্রামেবল লজিক ডিভাইস (পিএলসি) নির্মাতা আলতেরাকে কিনছে বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা ইনটেল।
পিসির চাহিদা কমতে থাকায় ডেটা সেন্টারগুলোর জন্য প্রয়োজনীয় উচ্চ ক্ষমতার চিপ তৈরির দিকে মনোযোগী হতে আলতেরার দিকে হাত বাড়িয়েছে ইনটেল। বার্তা সংস্থা রয়টার্স এক খবরে এ তথ্য জানিয়েছে।
আলতেরার সঙ্গে যুক্ত হয়ে ইনটেল তাদের প্রসেসিং চিপ ও আলতেরার প্রোগ্রামেবল চিপ একত্র করে ওয়েব সার্চের গতি বাড়াতে সক্ষম হবে।
ক্যালিফোর্নিয়া ভিত্তিক আলতেরার প্রতিটি শেয়ারের দাম ৫৪ মার্কিন ডলার করে দিতে চেয়েছে ইনটেল।
ইনটেলের প্রধান আর্থিক কর্মকর্তা স্ট্যাসি স্মিথ বলেন, আলতেরার চিপ ইনটেলের সঙ্গে একত্রিত হলে নতুন ধরনের পণ্য তৈরি হবে যাতে গ্রাহকরা আরও উন্নত পারফরম্যান্স পাবেন। এতে ডেটা সেন্টারগুলোতে ব্যবহৃত চিপের দামও কমে যাবে।