আলাদা কোম্পানি হচ্ছে পেপ্যাল

ইবে থেকে আলাদা হয়ে আরেকটি পৃথক কোম্পানি হিসেবে জুলাই মাস থেকে কাজ শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অনলাইন পেমেন্ট সেবাদাতা পেপ্যাল। খবর এএফপির।
যুক্তরাষ্ট্রের অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান ইবে জানিয়েছে, ইবের বোর্ড কর্মকর্তারা পেপ্যালকে আলাদা করতে সম্মত হয়েছেন। ২০ জুলাই থেকে ইবে ও পেপ্যাল আলাদা আলাদাভাবে কাজ করবে।
ইবের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী জন ডোনাহে বলেন, ইবে ও পেপ্যাল দুটি চমত্কার ও বিশেষ ব্যবসা। আলাদা প্রতিষ্ঠান হিসেবে ইবের নেতৃত্ব থাকবে ডেভিন উইয়ের ওপর আর পেপ্যালের দায়িত্ব পড়বে ড্যান শুলম্যানের ওপর।
গত বছরই ইবে থেকে পেপ্যালকে আলাদা করে ফেলার পরিকল্পনার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্রের অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠানটি।
২০০২ সালে পেপ্যালকে কিনে নেয় নিয়েছিল ইবে এবং নিজেদের পেমেন্ট সেবা হিসেবে যুক্ত করে। এর পর থেকে ইবের নিলাম পদ্ধতির জন্য সহজ লেনদেনের বাইরেও সেবা বাড়ায় পেপ্যাল।