আলাদাই থাকছে ক্রোম ও অ্যান্ড্রয়েড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রোম ব্রাউজার ও অপারেটিং সিস্টেম এবং অ্যান্ড্রয়েডকে একটি প্ল্যাটফর্মে আনতে পারে গুগল—বিষয়টি দীর্ঘদিন প্রযুক্তি-বিশ্লেষকদের আলোচনায় ছিল। গুগলের চেয়ারম্যান এরিক স্মিড সম্প্রতি জানিয়েছেন, আপাতত এ দুটি প্ল্যাটফর্মকে এক করার পরিকল্পনা নেই। ভারতে অনুষ্ঠিত গুগলের ‘বিগ টেন্ট’ অনুষ্ঠানে এরিক স্মিড এ তথ্য জানিয়েছেন।সম্প্রতি গুগলের ক্রোম বিভাগের কর্মকর্তা সুন্দর পিসাই অ্যান্ড্রয়েড বিভাগের দায়িত্ব নেওয়ায় এ দুটি প্ল্যাটফর্ম একত্র হতে পারে—এমন সম্ভাবনার কথা জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি-বিশ্লেষকেরা।