আলু বিলুপ্ত হবে?
সামনে বড়দিন। কেক কেটে উদ্যাপন করা হবে খ্রিষ্টানদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব। সঙ্গে থাকবে রসনা বিলাসের ব্যবস্থা। দিনটি উপলক্ষে অনেক দেশে ঐতিহ্যবাহী টার্কি রোস্ট করা হয়। সেই সঙ্গে আলুর নানা ধরনের তরকারি রান্না করা হয়। মাংসের তরকারির সঙ্গে আলুর কুচি। আবার কুড়মুড়ে আলুর চিপস হয়। যুক্তরাষ্ট্রে চকোলেটের স্বাদযুক্ত আলুর চিপসের বেজায় কদর। আর এখানেই অপেক্ষা করছে দুঃসংবাদ। আজ থেকে কয়েক বছর পর বড় দিনে হয়তো স্বাদের চকোলেট আলুর চিপস মিলবে না। তা হয়ে উঠবে দুর্লভ, বিলাসবহুল। আশঙ্কা করা হচ্ছে আলুর আকালের। ডিএনএ বিশ্লেষণে দেখা গেছে, গত এক দশকে আলুর বিভিন্ন জাতের বিকাশের গতি ধীর ছিল। প্রায় ৩০০ বছর আগে এটি ইউরোপীয়দের খাদ্যতালিকায় যুক্ত হয়েছিল। আবার এটি হারিয়েও যেতে পারে কালের বিবর্তনে। আলুতে আটা বা ময়দার চেয়ে অনেক বেশি শ্বেতসার থাকে। রয়েছে পর্যাপ্ত প্রোটিনও। প্রচুর ভিটামিনও থাকে। একটি গোল আলু প্রতিদিনের ভিটামিন সির ঘাটতি পূরণ করতে পারে। টেলিগ্রাফ।