‘আধুনিক মুঠোফোন ব্যবহার করে নিজের মেধাকে কাজে লাগিয়ে জগৎটাকে জানার চেষ্টা করেছি।...এই প্রতিযোগিতায় প্রমাণিত হলো, বিশ্ব এখন হাতের মুঠোয়।’ এভাবেই প্রতিক্রিয়া জানাল মেহেরপুরে প্রথম আলো-গ্রামীণফোন ইন্টারনেট উৎসবের আই-জিনিয়াস শাহরিয়ার কবির। সে মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। উৎসবে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ পাল বলেন, তথ্যপ্রযুক্তির যুগে প্রথম আলো ও গ্রামীণফোন প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের আলো ছড়াতে যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়।‘এসো পৃথিবীর পাঠশালায়...’ স্কুল-কলেজের শিক্ষার্থীদের এ আহ্বান জানিয়ে দ্বিতীয়বারের মতো গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব শুরু হয়েছে গত ১৩ সেপ্টেম্বর। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়, মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি, ঢাকার নবাবগঞ্জের জয়পাড়া পাইলট মডেল উচ্চবিদ্যালয়, নোয়াখালী জিলা স্কুল, জামালপুর জিলা স্কুল ও কুড়িগ্রামের উলিপুর এমএস স্কুল অ্যান্ড কলেজে ইন্টারনেট উৎসব হয়। সকালে প্রতিটি কেন্দ্রে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ইন্টারনেট ব্যবহার নিয়ে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়। প্রতিটি কেন্দ্রে নিবন্ধন করা শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিতদের নিয়ে শুরু হয় আই-জিনিয়াস প্রতিযোগিতা। প্রতিযোগিতায় নির্বাচিত আই-জিনিয়াস পায় পদক ও প্রথম আলোর উপহার। উৎসবের কেন্দ্রপ্রধানকে দেওয়া হয় একটি ঘড়ি ও প্রথম আলোর মগ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বন্ধুসভার সদস্যরা। উৎসবের প্রতিটি কেন্দ্রেই ছিল হ্যাপিনেস মেশিন, ম্যাজিক মিরর, এক্সপেরিয়েন্স জোনসহ মজার মজার সব উপকরণ। ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: মেহেরপুর: উৎসব উদ্বোধনের পর ইন্টারনেটের ব্যবহার নিয়ে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুজ্জামান। তিনি বলেন, গ্রামীণফোন ও প্রথম আলো যে কার্যক্রম হাতে নিয়েছে, তা প্রশংসনীয়। আরও বক্তব্য দেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক খসরু ইসলাম, গ্রামীণফোনের ডিস্ট্রিবিউটর অপারেশন ম্যানেজার রাহাত খান, প্রথম আলোর মেহেরপুর প্রতিনিধি তুহিন আরন্য, মেহেরপুর বন্ধুসভার সভাপতি আবুল বাশার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বন্ধুসভার বন্ধু দীপ সরকার। উৎসবে অংশ নেয় জেলার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজারেরও বেশি শিক্ষার্থী। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয়, সরকারি মহিলা কলেজ, মেহেরপুর পৌর কলেজ, মেহেরপুর টেকনিক্যাল কলেজ, সরকারি কলেজ, মুজিবনগর ডিগ্রি কলেজ, গাংনী মডেল স্কুল, জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজ, সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, বামুনদী নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ, দাড়িয়াপুর মাধ্যমিক বিদ্যালয়, মুমিনপুর মাধ্যমিক বিদ্যালয়, কালাচাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়। নোয়াখালী: উৎসব উদ্বোধনের পর শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান নোয়াখালী জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক চন্দ্র শেখর মজুমদার। তিনি শিক্ষার্থীদের প্রতি ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে দেশকে সমৃদ্ধ করার আহ্বান জানান। আরও বক্তব্য দেন নোয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আল-হেলাল মোশারফ হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহ, গ্রামীণফোনের নোয়াখালীর আঞ্চলিক ব্যবস্থাপক রাজিবুল ইসলাম, প্রথম আলোর নোয়াখালী প্রতিনিধি মাহবুবুর রহমান, বন্ধুসভার যুগ্ম সম্পাদক ইমরান হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সভাপতি প্রণব আচার্য। উৎসবে জেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হলো: নোয়াখালী সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, চৌমুহনী সরকারি এসএ কলেজ, নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, নোয়াখালী জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, অরুণ চন্দ্র উচ্চবিদ্যালয়, মাইজদী বালিকা বিদ্যানিকেতন, এম এ রশিদ বালিকা উচ্চবিদ্যালয়, আল-ফারুক একাডেমি, বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চবিদ্যালয়, বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় ও হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়। আই-জিনিয়াস নির্বাচিত হয় নোয়াখালী সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র মো. আবরার ফিদা।জামালপুর: উৎসব উদ্বোধনের পর শপথবাক্য পাঠ করান জামালপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক নাছিমা আক্তার। বক্তব্য দেন গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক হাসান আহমেদ, প্রথম আলোর জামালপুর প্রতিনিধি মোস্তফা মনজু, জামালপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ বন্ধুসভার নাহিদ মণ্ডল। উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন গ্রামীণফোনের গাজী মহিউদ্দিন।উৎসবে জেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হলো: জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজ, শহীদ জিয়াউর রহমান কলেজ, জামালপুর জিলা স্কুল, জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, জামালপুর উচ্চবিদ্যালয়, সিংহজানি বহুমুখী উচ্চবিদ্যালয়, সিংহজানি বালিকা উচ্চবিদ্যালয়, হাসিল উচ্চমাধ্যমিক বিদ্যালয়, বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, লাইট হাউজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ও হজরত শাহ জামাল (রহ.) উচ্চবিদ্যালয়। আই-জিনিয়াস নির্বাচিত হয় রুহুল আমিন। সে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।নবাবগঞ্জ (ঢাকা): উৎসব উদ্বোধনের পর শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান জয়পাড়া পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ পাল। আরও বক্তব্য দেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ আল আমিন, গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুহু সুফী, প্রথম আলোর নবাবগঞ্জ প্রতিনিধি আজহারুল হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা বন্ধুসভার মুন্সী জাহিদ হোসেন। উৎসবে উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এগুলো হলো: জয়পাড়া পাইলট উচ্চবিদ্যালয়, বেগম আয়শা পাইলট উচ্চবিদ্যালয়, কার্তিকপুর উচ্চবিদ্যালয়, নারিশা উচ্চবিদ্যালয়, মুকসুদপুর সামসুদ্দীন শিকদার উচ্চবিদ্যালয়, নারিশা কবি নজরুল বালিকা উচ্চবিদ্যালয়, মালিকান্দা মেঘুলা স্কুল অ্যান্ড কলেজ, জয়পাড়া ডিগ্রি কলেজ, লটাখোলা আজহার আলী মেমোরিয়াল উচ্চবিদ্যালয়, শিলাকোঠা উচ্চবিদ্যালয়, সুন্দরীপাড়া উচ্চবিদ্যালয় ও ইকরাশী আদর্শ উচ্চবিদ্যালয়।আই-জিনিয়াস নির্বাচিত হয় কার্তিকপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর বাণিজ্য বিভাগের ছাত্র শামীম শরীফ।উলিপুর (কুড়িগ্রাম): উৎসব উদ্বোধনের পর শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান উলিপুর এমএস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল কাদের। তিনি বলেন, ‘এই উৎসবের মাধ্যমে গ্রামীণফোন ও প্রথম আলো শিক্ষার্থীদের মাঝে তথ্যপ্রযুক্তিগত জ্ঞানের আলো ছড়াচ্ছে।’ আরও বক্তব্য দেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আলম, গ্রামীণফোন রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবু বকর সিদ্দিকী, টেরিটরি অফিসার মাহবুবুল আলম, প্রথম আলোর উলিপুর প্রতিনিধি মনজুরুল হান্নান, উলিপুর বন্ধুসভার সভাপতি মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বন্ধুসভার ওমর ফারুক। উৎসবে উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এগুলো হলো: উলিপুর এমএস স্কুল অ্যান্ড কলেজ, উলিপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সরকারি ডিগ্রি কলেজ, আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মহির পণ্ডিত উচ্চবিদ্যালয়, নতুন অনন্তপুর বালিকা উচ্চবিদ্যালয়, গুনাইগাছ পাইলট উচ্চবিদ্যালয়, এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজ, কলেজিয়েট বালিকা উচ্চবিদ্যালয় এবং উলিপুর মহিলা ডিগ্রি কলেজ। প্রতিযোগিতায় আই-জিনিয়াস নির্বাচিত হয় আফরিনা আসাদ। সে উলিপুর এমএস স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী। কালকিনি (মাদারীপুর): উৎসব উদ্বোধনের পর শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির প্রধান শিক্ষক বি এম হেমায়েত হোসেন। তিনি বলেন, ‘প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যুগোপযোগী প্রযুক্তিগত শিক্ষার প্রয়োজন রয়েছে। তাই গ্রামীণফোন ও প্রথম আলোর এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।’ আরও বক্তব্য দেন গ্রামীণফোন বরিশাল অঞ্চলের ব্যবস্থাপক সুভাষ চন্দ্র লোদ, প্রথম আলোর কালকিনি প্রতিনিধি খায়রুল আলম, কালকিনি বন্ধুসভার সভাপতি সালাহ উদ্দিন মাহমুদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বন্ধুসভার আশরাফুল আলম। উৎসবে কালকিনির ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। এগুলো হলো: কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি, কালকিনি পাইলট মডেল উচ্চবিদ্যালয়, কালীগঞ্জ উচ্চবিদ্যালয়, দর্শনা উচ্চবিদ্যালয়, গোপালপুর উচ্চবিদ্যালয়, শহীদ সঞ্চৃতি মহাবিদ্যালয়, ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজ, শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজ, সাহেবরামপুর কবি নজরুল ইসলাম ডিগ্রি কলেজ ও কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ। আই-জিনিয়াস নির্বাচিত হয় কালকিনি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আকাশ কুণ্ডু।কাল উৎসব পাঁচ জায়গায়: আজ শুক্রবার ইন্টারনেট উৎসব হবে না। কাল শনিবার মুন্সিগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়, লক্ষ্মীপুরের আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয়, জামালপুরের সরিষাবাড়ী আরডিএম পাইলট উচ্চবিদ্যালয়, লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজ এবং মাদারীপুর সরকারি সুফিয়া মহিলা ডিগ্রি কলেজে এ উৎসব অনুষ্ঠিত হবে।