আলো ছড়িয়ে দাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারনেটের সুবিধা নেই এমন অঞ্চলে ‘স্প্রেড দ্য লাইট’ কর্মসূচির প্রচার চালাচ্ছেন গতবারের এক আই জিনিয়াস৷ ছবি: গ্রামীণফোন
ইন্টারনেটের সুবিধা নেই এমন অঞ্চলে ‘স্প্রেড দ্য লাইট’ কর্মসূচির প্রচার চালাচ্ছেন গতবারের এক আই জিনিয়াস৷ ছবি: গ্রামীণফোন

গত দুই বছরের সফল ইন্টারনেট উৎসব আয়োজনের পর এবারও শুরু হতে যাচ্ছে এই উৎসব। আগামী আগস্ট-সেপ্টেম্বরে শুরু হবে স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্রাণের এই উৎসব। মূল উৎসবের আগে সারা দেশে ইন্টারনেটের আলো ছড়িয়ে দিতে গত ১৮ এপ্রিল থেকে চলছে ‘স্প্রেড দ্য লাইট’ প্রচারাভিযান। চলবে দুই মাসব্যাপী।
গ্রামীণফোন সূত্রে জানা যায়, এই প্রচারাভিযানে আই জিনিয়াসরা তাদের আশপাশের মানুষজনকে হাতে-কলমে দেখাচ্ছে কীভাবে ইন্টারনেট জীবনকে বদলে দিতে পারে। শুধু তা-ই নয়, তারা আমাদের প্রত্যাশার অনেক বাইরে গিয়ে এমন অনেক কিছুই করছে, যা ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে অনেক দূর এগিয়ে দেবে। স্প্রেড দ্য লাইট-এর মজাটা হলো, গত দুই বারের নিজনিজ এলাকায় বিজয়ী আই জিনিয়াস বন্ধুরা তাদের এলাকায় নিজেদের আই জিনিয়াস দূত হিসেবে কাজ করেছে। তাদের কাছে রয়েছে এক জাদুকরি শক্তি। এর ফলে তারা তাদের আশপাশের যেকোনো মানুষ, যারা কখনোই ইন্টারনেট ব্যবহার করেনি, তাদের ২৫ মেগাবাইট করে ইন্টারনেট ডেটা ব্যবহারের সুযোগ করে দিতে পারবেন। এতে করে ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহার সম্পর্কে ধারণা পাবে। আমরা বিশ্বাস করি, গ্রাম ও শহরের দূরত্ব কমিয়ে আনবে স্প্রেড দ্য লাইট কর্মসূচি। এই কার্যক্রমের একটি দীর্ঘমেয়ািদ ভালো দিক আছে৷ তা ছাড়া, আই জিনিয়াসরা স্কুল-কলেজ, হাটবাজার ঘুরে মানুষজনকে দেখিয়ে দিচ্ছে মোবাইল ইন্টারনেট তাদের জীবনে কতখানি দরকারি।
ঈদের পরে শুরু হচ্ছে ইন্টারনেট কর্মশালা (আই ক্যাম্প)। এই কর্মশালার মাধ্যমে আইজিনিয়াসরা তাদের এলাকার তিনটি করে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রজেক্টরের মাধ্যমে দেখাবে ইন্টারনেটের ব্যবহার ও এর ইতিবাচক ফলাফল।