প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোকচিত্রী সুমন ইউসুফের একক প্রদর্শনী চলছে আলিয়ঁস ফ্রাসেঁজ ডি ঢাকায়। ২৪ জানুয়ারি উদ্বোধন হয় ‘পদ্মার জীবন ও সংগ্রাম’ শীর্ষক এই প্রদর্শনীর। পদ্মা নদী ও তার তীরবর্তী মানুষের জীবনের নানা দিক নিয়ে তোলা ছবি স্থান পেয়েছে এতে। প্রদর্শনী চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। শুক্র ও শনিবার খোলা থাকবে সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত। রোববার বন্ধ থাকবে।