প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তায় স্থাপিত আধুনিক বাতির উজ্জ্বল সাদা বা আংশিক নীল আলোর প্রতি প্রজাপতির মতো পতঙ্গ (মথ) প্রজাতিগুলো প্রচণ্ড আকর্ষণ বোধ করে। খাবার অনুসন্ধান ও বংশবৃদ্ধির মতো কাজ ফেলে মথগুলো ওই আলো ঘিরে ঘুরতে ঘুরতে একপর্যায়ে ক্লান্ত হয়ে রাস্তায় পড়ে গিয়ে মারা যায়। আর এভাবেই মথের কয়েকটি প্রজাতির অস্তিত্ব হুমকির সম্মুখীন বলে দাবি করেছেন গবেষকেরা। বায়োলজি লেটার্স সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে যুক্তরাজ্যের গবেষকেরা জানান, রাস্তায় ব্যবহূত উজ্জ্বল আলো মথ প্রজাতিগুলোর স্বাভাবিক জীবন ব্যাহত করছে। পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। এসব আলোর উজ্জ্বলতা কমিয়ে বা রং বদল করলে হয়তো সংশ্লিষ্ট প্রাণী প্রজাতিগুলোর অস্তিত্ব রক্ষা করা সম্ভব হবে। টেলিগ্রাফ।