আলোর জন্য আয়না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরওয়ের রাজধানী অসলো থেকে ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত উঁচু পাহাড়ঘেরা ছোট শহর রজুকান। ভৌগোলিক অবস্থানের কারণে স্থানীয় প্রায় সাড়ে তিন হাজার বাসিন্দা বছরের ছয় মাসই (শরৎ ও শীতে) সূর্যের আলো থেকে বঞ্চিত থাকে। এ সমস্যা নিরসনে কর্তৃপক্ষ সম্প্রতি চারপাশের পাহাড়ে তিনটি সুবিশাল আয়না স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। কম্পিউটার-নিয়ন্ত্রিত এসব আয়নায় প্রতিফলিত সূর্যালোক স্বয়ংক্রিয়ভাবে শহরের ৬০০ বর্গমিটার এলাকা আলোকিত করবে। নগর কর্তৃপক্ষ জানায়, তিনটি আয়না স্থাপনে খরচ পড়েছে আট লাখ ৭৮ হাজার ৩০০ মার্কিন ডলার। নিয়ন্ত্রণকারী কম্পিউটার এসব আয়নাকে এমনভাবে ঘোরাবে, যেন সর্বোচ্চ পরিমাণ আলো শহরের ওপর প্রতিফলিত হয়। টেলিগ্রাফ।