আলোর পথ দেখানোর উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রথম আলো ও গ্রামীণফোন তথ্যপ্রযুক্তি শিক্ষা বিষয়ে যে উৎসবের আয়োজন করেছে, তা তোমাদের আলোর পথ দেখাবে। এককথায় বলতে হয়, এ এক আলোর উৎসব।’ গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন আখাউড়া শহীদস্মৃতি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল গাফফার খান।গতকাল আখাউড়া ছাড়া নওগাঁ ও কুষ্টিয়ার কুমারখালীতে ইন্টারনেট উৎসব হয়েছে। এ ছাড়া গত রোববার রাজবাড়ীতে ইন্টারনেট উৎসব হয়।গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবের সহযোগী অংশীদার হিসেবে আছে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং ওয়েব দেখার জনপ্রিয় সফটওয়্যার অপেরা মিনি। উৎসবে সার্বিক সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:আখাউড়া: তথ্যপ্রযুক্তি শিক্ষায় জ্ঞানভান্ডার আরও সমৃদ্ধ করার অঙ্গীকারের মধ্য দিয়ে গতকাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অনুষ্ঠিত হলো ইন্টারনেট উৎসব।আখাউড়ার শহীদস্মৃতি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত উৎসবে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়। উৎসবের উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল গাফফার খান।অনুষ্ঠানে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘আজকের এই আয়োজন থেকে শিক্ষার্থীরা যে শিক্ষা গ্রহণ করবে, তা এ দেশকে সামনে এগিয়ে নেবে।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গ্রামীণফোনের কুমিল্লা মেট্রোর আঞ্চলিক ব্যবস্থাপক আবুল হাসনাত ও প্রথম আলোর আখাউড়া প্রতিনিধি দুলাল ঘোষ। অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান বন্ধুসভার বিশেষ দলের সদস্য দীপ সরকার।আখাউড়ায় আই-জিনিয়াস নির্বাচিত হয়েছে শহীদস্মৃতি ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. আশিক খান।নওগাঁ: গতকাল শহরের নওগাঁ কেডি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত উৎসবে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাহমিদুল ইসলাম অন্য অতিথিদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সকাল সাড়ে ১০টায় উৎসবের উদ্বোধন করেন।অনুষ্ঠানে বক্তব্য দেন নওগাঁ কেডি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক মির্জা, গ্রামীণফোনের পাবনার আঞ্চলিক ব্যবস্থাপক হাসান মাহমুদ, নওগাঁ বন্ধুসভার উপদেষ্টা আতাউল হক সিদ্দিকী।উদ্বোধনী বক্তব্যে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক তাহমিদুল ইসলাম বলেন, সরকার যে ডিজিটাল বাংলাদেশ গড়তে যাচ্ছে, তা বাস্তবায়ন করতে হলে তরুণ প্রজন্মকে ইন্টারনেটের আলোয় আলোকিত করতে হবে। এ লক্ষ্যে গ্রামীণফোন ও প্রথম আলো যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয় ও সময়োপযোগী।নওগাঁ কেডি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক বলেন, ‘আমার বিশ্বাস, শিক্ষার্থীরা ইন্টারনেটের ভালো দিকটি গ্রহণ করবে ও নিজেদের মেধার বিকাশ ঘটাবে।’ গ্রামীণফোনের হাসান মাহমুদ বলেন, তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে এগিয়ে নিতে তাঁর প্রতিষ্ঠানের এ উদ্যোগ অব্যাহত থাকবে।উৎসবে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান নওগাঁ বন্ধুসভার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন।অনুষ্ঠান নওগাঁ কেডি সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র রিমন আখতার আই-জিনিয়াস নির্বাচিত হয়।কুমারখালী: কুষ্টিয়ার কুমারখালী পৌর পার্কের মাঠের উৎসবে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। এ সময় কুমারখালী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করে।উৎসবে শপথবাক্য পাঠ করান কুমারখালী জে এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ বেগম।জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘এ ধরনের আয়োজন আরও বাড়ালে এমন একদিন আসবে, সেদিন সব জায়গায় সব ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করা হবে।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রউফ, গ্রামীণফোনের কুষ্টিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ, কুমারখালী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুুল কাশেম, কুমারখালী বন্ধুসভার উপদেষ্টা দীপু মালিক। কুমারখালীতে আই-জিনিয়াস নির্বাচিত হয়েছে খোকসা শোমসপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আরিফুল ইসলাম।উৎসবে প্রায় ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অংশ নেয়।রাজবাড়ী: এক হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে গত রোববার রাজবাড়ীতে অনুষ্ঠিত হয় গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব।রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী। তিনি বলেন, ‘প্রথম আলো ও গ্রামীণফোন একটি যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করায় শিক্ষার্থীরা অনেক বিষয় জানতে পারবে। তাদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হবে।’অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভেন্যু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সুনীল কুমার বিশ্বাস, প্রথম আলোর রাজবাড়ী সংবাদদাতা মো. এজাজ আহম্মেদ এবং গ্রামীণফোনের ফরিদপুর ও মাদারীপুর অঞ্চলের ব্যবস্থাপক মোনায়েম সিদ্দিকী।উৎসবে শপথবাক্য পাঠ করান রাজবাড়ী বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক সুমনা ইসলাম।উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয় রাজবাড়ী সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র তমাল নাগ।