আষাঢ়ে বাশারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আষাঢ়ে
রকেট নিয়ে বাজার যান বাশারে।

কী কিনবেন?
বাজার থেকে হাতি!
আস্ত হাতি ভাজা খাবে নাতি।
বাজারে নেই হাতি
বাশার মিয়া খোঁজেন আঁতিপাঁতি,
ডাইনোসর কেনেন দুই খানা
হবে বিকালবেলার খানা।

ডাইনোসর দেখেই নাতি
করে দিল ভ্যাঁ,
সকালবেলা ডাইনো খাব ক্যা?
রকেট নিয়ে আবার যাও
নিয়ে আসো ‘ডিরাগন’
আর কিনো না কানা ছাগল
পশমওয়ালা ভেড়াগণ!

ইলশেগুঁড়ি আষাঢ়ে
রকেট নিয়ে বাজার যান বাশারে।