আসছে অসাধারণ ‘ম্যাক প্রো’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে সানফ্রান্সিসকোতে ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে অ্যাপলের ঘোষণা দেওয়া ‘ম্যাক প্রো’ নিয়ে যাঁরা সন্তুষ্ট হতে পারেননি, তাঁদের হতাশ হতে না করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। তিনি বলেন, আগামী বছর অসাধারণ ম্যাক প্রোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানায়, অ্যাপল এবারের বার্ষিক সম্মেলনে ঘোষণা দেওয়া ম্যাক প্রো কম্পিউটারের ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন আনেনি। বর্তমানে বাজারে থাকা ম্যাক প্রোর আপডেট হিসেবে কেবল প্রসেসরের গতি কিছুটা বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। ২০১০ সালে বাজারে এসেছিল ম্যাক প্রো। ম্যাক বুক প্রোর ক্ষেত্রে থান্ডারবোল্ট, ইউএসবি ৩.০ পোর্ট, উন্নত র্যাম আশা করেছিলেন ম্যাক প্রো ভক্তরা। কিন্তু অ্যাপল এই সিরিজে পরিবর্তন না আনায় ‘উই ওয়ান্ট এ নিউ ম্যাক প্রো’ নামে ফেসবুকে পেজ খুলে ম্যাক ভক্তরা প্রচারণা শুরু করেন। ফেসবুকে এ পাতায় ১৮ হাজারেরও বেশি লাইক পড়ে।ফেসবুকের এ প্রচারণার জবাবে টিম কুক ফেসবুকেও একটি মন্তব্য লেখেন। ফেসবুকের সে মন্তব্যে আগামী বছর নতুন সুবিধার ম্যাকবুক প্রো বাজারে আনার কথা জানিয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী।