আসছে আরও একটি কমেন্ট প্ল্যাটফর্ম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে উঠে পড়ে লেগেছে গুগল। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল এক খবরে সম্প্রতি জানিয়েছে, ফেসবুকের মতো থার্ড-পার্টি কমেন্ট প্ল্যাটফর্ম তৈরির কাজ শুরু করেছে গুগল। এ কমেন্ট প্ল্যাটফর্ম পদ্ধতিতে থার্ড-পার্টির বিভিন্ন ওয়েবসাইটে করা মন্তব্যগুলো গুগল সার্চ রেজাল্ট ও সামাজিক যোগাযোগের ওয়েবসাইট গুগল প্লাসে দেখা যাবে।সৌদি আরবে অনুষ্ঠিত গুগলের এক কনফারেন্সে ব্লগ কমেন্টিং পদ্ধতি সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে বলেই বিভিন্ন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটের সূত্রে জানা গেছে। গুগলের পক্ষ থেকে অবশ্য নতুন এ ব্লগ বিষয়ে কোনো তথ্য জানান হয়নি।