আসছে আলট্রাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোন নির্মাতা এইচটিসি এবার নিয়ে আসছে নতুন স্মার্টফোন এম-৭। মানোন্নয়নের জন্য এতে নতুন একটি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। প্রতিষ্ঠানটি এই প্রযুক্তিকে বলছে আলট্রাপিক্সেল। যদিও এর আগে গুঞ্জন ছিল, নতুন এই স্মার্টফোনের ক্যামেরায় থাকবে ১৩ মেগাপিক্সেল সেন্সর। বর্তমানে এর পরিবর্তে স্মার্টফোনটি তৈরি করা হয়েছে ৪ দশমিক ৩ মেগাপিক্সেল সেন্সর দিয়ে। স্মার্টফোনে তিনটি ৪ দশমিক ৩ মেগাপিক্সেল সেন্সর থাকবে, যা ১৩ মেগাপিক্সেলের কাজ করবে। কিন্তু এইচটিসির সর্বশেষ ইমেজ থেকে বড় মাপের আউটপুট করা সম্ভব হবে না।ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান ‘সিগমা’ ফোভেন এক্সথ্রি সেন্সরে এই প্রযুক্তি বা কৌশল ব্যবহার করে। এর ফলে ক্যামেরা দিয়ে তোলা ছবি আরও পরিষ্কার ও ঝকঝকে হয়। তা ছাড়া রঙের তারতম্যও বেশ সুন্দরভাবে বোঝা যায়। গত বছর নকিয়া ৮০৮ পিউরভিউ স্মার্টফোনে একইভাবে ৪১ মেগাপিক্সেল সেন্সরের ক্যামেরা ব্যবহার করেছিল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১৯ ফেব্রুয়ারি নতুন এই স্মার্টফোন বাজারে আসতে পারে। —পকেট-লিন্ট অবলম্বনে প্রদীপ সাহা