আসছে এইচটিসি বাটারফ্লাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক বাজারে নতুন প্রযুক্তির ডিসপ্লেযুক্ত একটি স্মার্টফোন আনছে তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান এইচটিসি। প্রতিষ্ঠানটির দাবি, এইচটিসি বাটারফ্লাই নামের স্মার্টফোনে ব্যবহূত পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লের প্রতি ইঞ্চিতে ৪৪০ পিক্সেল ঘনত্ব রয়েছে। এটিই বিশ্বের প্রথম সম্পূর্ণ এইচডি প্রযুক্তির স্মার্টফোন। খবর বিবিসির।এইচটিসি জানিয়েছে, বর্তমানে বাজারে থাকা অ্যাপলের আইফোন, স্যামসাং গ্যালাক্সি এস৩ ও এলজির স্মার্টফোনের চেয়েও উন্নত রেজুলেশন দেখাবে এইচটিসির নতুন স্মার্টফোনটি।অ্যান্ড্রয়েড জেলিবিন-নির্ভর এইচটিসি বাটারফ্লাই স্মার্টফোনটিতে রয়েছে ১.৫ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি সুবিধা। এ স্মার্টফোনটির পেছনে ৮ ও সামনে ২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। স্মার্টফোনটি এইচডিএমআই আউট, মাইক্রো ইউএসবি, ইনফ্রারেড, ওয়াই-ফাই, ব্লুটুথ ও এনএফসি সমর্থন করে।স্মার্টফোনটির দাম হতে পারে ৮০০ ডলারের কাছাকাছি।