আসছে ওয়ালটনের স্মার্টফোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিগগিরই বাজারে আসছে ওয়ালটনের স্মার্টফোন। এর নাম ওয়ালটন অ্যান্ড্রয়েড প্রিমো।ওয়ালটন মোবাইল ফোনের প্রধান বিপণন কর্মকর্তা এস এম রেজওয়ান আলম জানান, এই হ্যান্ডসেটটি আকর্ষণীয়ভাবে ডিজাইন করা হয়েছে। এতে থাকছে দুইটি সিম ব্যবহারের সুবিধা। গ্রাহকেরা ব্যবহার করতে পারবেন জিপিএস, জিএসএম, ডব্লিউসিডিএমএ, ওয়াইফাই ও ইডিজিই। এতে থাকবে কোয়ালকম-১ গিগাহার্টজ প্রসেসর, ৩ দশমিক ৫ ইঞ্চির পর্দা, ৪ গিগাবাইট মেমোরি কার্ড ইত্যাদি। শিগগিরই ওয়ালটনের অন্য সব মোবাইল ফোনের পাশাপাশি নতুন স্মার্টফোনটি পাওয়া যাবে। —বিজ্ঞপ্তি