আসছে গাড়ি ভাড়ার অ্যাপ 'ইজিরাইড'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইজিরাইড অ্যাপ
ইজিরাইড অ্যাপ

সহজে গাড়ি ভাড়ার জন্য ‘ইজিরাইড’ নামের একটি অ্যাপ্লিকেশন তৈরি করছে ইনোভেডিয়াস নামের একটি প্রতিষ্ঠান। জানুয়ারি মাসে এ অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইনোভেডিয়াসের পরিচালক আহাদ রানা বলেন, শহরের রাস্তায় সিএনজি অটোরিকশা মিটারে যেতে চায় না, বাসে কোথাও যাওয়া কষ্টকর। ইজিরাইড অ্যাপের মাধ্যমে গাড়ি ভাড়া সহজ হবে। এতে নিবন্ধন করে সহজেই বাইক, প্রাইভেট গাড়ি ও মালামাল বহনের জন্য পিক-আপ ভ্যান ভাড়া পাওয়া যাবে।