আসছে গুগলের ক্রোমবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল এবার স্পর্শ প্রযুক্তিভিত্তিক ক্রোমবুক বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। এর আগে নিজেদের নামে ট্যাবলেট, স্মার্টফোন তৈরির ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। চলতি বছরেই নতুন প্রযুক্তি ক্রোমবুকটি বাজারে আসবে বলে জানা গেছে। ক্রোমবুকটির পর্দা হবে ১২.৮৫ ইঞ্চি। তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠান কম্প্যাল ইলেকট্রনিকস নতুন ক্রোমবুকটি নির্মাণ করবে বলে জানা গেছে। নিজেদের ক্রোমবুক বাজারে আনার ঘোষণা দেওয়ার আগে স্যামসাং ও এসারের সঙ্গে ক্রোমবুক বাজারে এনেছিল গুগল। শুরু থেকে ভালো গতির ইন্টারনেট সংযোগ না থাকায় ক্রোমবুক ব্যবহারের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। তাই ক্রোমবুকের জনপ্রিয়তা তেমন বাড়েনি। দ্রুত গতি ও সাশ্রয়ী মূল্যের ক্রোমবুক জনপ্রিয় করে তোলার জন্য নির্মাতা প্রতিষ্ঠান ও গুগল একসঙ্গে কাজ করেও তেমন এগোতে পারেনি। তাই বাড়েনি ক্রোমবুকের প্রতি ক্রেতাদের আগ্রহ। নিজেদের অপারেটিং সিস্টেমকে জনপ্রিয় করতে তাই গুগল নানা ধরনের উদ্যোগও নিয়েছে। এর মধ্যে ছিল বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে ক্রোমবুক ভাড়া দেওয়ার সিদ্ধান্ত, যার অন্যতম উদ্দেশ্য ছিল ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে ক্রোমবুকের বিভিন্ন জনপ্রিয় বৈশিষ্ট্যগুলো তুলে ধরা এবং জনপ্রিয়তা বাড়ানো। ক্রোম ও গুগল অ্যাপসের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট সুন্দর পিচাই বলেন, ‘আমরা চেষ্টা করছি গ্রাহকদের দারুণ বৈশিষ্ট্যের নতুন কিছু উপহার দিতে। আর আমরা এ ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।’ব্যবহারকারীদের কাছে তেমনভাবে এখনো জনপ্রিয় না হলেও যুক্তরাষ্ট্রের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের হাতে ক্রোমবুক তুলে দিয়েছে কর্তৃপক্ষ। এর আওতায় যুক্তরাষ্ট্রের ৫২টির মধ্যে ৪১টি রাজ্যের শতাধিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা তাদের পড়াশোনার কাজে ক্রোমবুক ব্যবহার করছে। —দ্য টেলিগ্রাফ