আসছে গুগলের নেক্সাস ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ অক্টোবর গুগলের তৈরি মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড-চালিত স্যামসাং নেক্সাস ১০ নামের ট্যাবলেট কম্পিউটার বাজারে আসবে বলে খবর প্রকাশিত হয়েছে। এ অনুষ্ঠানের আগে অ্যান্ড্রয়েডের নতুন ৪ দশমিক ২ সংস্করণ অবমুক্ত করা হবে বলেও জানা গেছে। নেক্সাস ১০-এ এক্সোনস ৫ চিপ ব্যবহার করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। নতুন এই যন্ত্রে রয়েছে উন্নত পর্দা, আর থাকবে এ১৫ চিপ—এমনই মনে করা হচ্ছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দি নেক্সট ওয়েবের তথ্য অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যে ডিভাইসটি বাজারে পাওয়া যাবে! অ্যাপলের নতুন আইপ্যাড মিনি আর মাইক্রোসফটের সারফেস ট্যাবলেটের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিতেই নতুন এই ট্যাবলেট বাজারে আনার কথা ভাবছে গুগল। এর মাধ্যমে বিশ্বখ্যাত এই সার্চ ইঞ্জিন ট্যাবলেট বাজারেও নিজেদের অবস্থান শক্ত করার জন্য প্রতিযোগিতা করবে, এমনই মনে করছেন বাজারবিশেষজ্ঞরা। —সিনেট